অগ্নি (Fire) দাবির ক্ষেত্রে চেকলিস্ট
- ক্ষতি অবহিতকরণ পত্র।
- ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিবেদন (প্রয়োজনীয় চালান/ফরওয়ার্ডিং কপিসহ)।
- সাধারণ ডায়েরি (জিডি) এন্ট্রির কপি।
- ব্যাংক কর্তৃক প্রত্যয়িত দুর্ঘটনার পূর্ববর্তী ছয় মাসের স্টক রিপোর্ট (ব্যাংক ঋণ থাকলে)।
- চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার/আবহাওয়া অধিদপ্তর কর্তৃক ইস্যুকৃত সনদ (বন্যা ও ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে)।
- নিরাপত্তা প্রহরীর লিখিত বক্তব্য।
- মালামাল ক্রয় ও বিক্রয়ের চালান/রশিদ।
- দুর্ঘটনার পূর্ববর্তী ছয় মাসের ইনকামিং ও আউটগোয়িং স্টক রেজিস্টার (গুদামের ক্ষেত্রে)।
- বিদ্যুৎ সংযোগের অনুমোদনপত্রের কপি (প্রযোজ্য ক্ষেত্রে)।
- গত তিন মাসের বিদ্যুৎ বিলের সত্যায়িত কপি।
- নিজস্ব বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে বৈধ অনুমতিপত্র।
- বৈদ্যুতিক শর্ট সার্কিট প্রতিরোধে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল—এ মর্মে প্রাসঙ্গিক কাগজপত্র।
- ফায়ার লাইসেন্সের কপি।
- আমদানিকৃত যন্ত্রপাতি/মালামালের ক্ষেত্রে শিপিং ডকুমেন্টস।
- বিল্ডিং লেআউট প্ল্যান (মিল/কারখানার ক্ষেত্রে)।
- ইলেকট্রিক্যাল লেআউট প্ল্যান (মিল/কারখানার ক্ষেত্রে)।
- দুর্ঘটনার পূর্ববর্তী ছয় মাসের পর্যায়ক্রমিক পরীক্ষার (Periodic Test) রিপোর্ট (মিল/কারখানার ক্ষেত্রে)।
- অগ্নিনির্বাপণ সরঞ্জামের বিবরণ।
- ভবন বা যন্ত্রপাতি মেরামতের কোটেশন/বিল (প্রযোজ্য ক্ষেত্রে)।
- সংশ্লিষ্ট সংবাদপত্রের কাটিং।
- ক্ষতিগ্রস্ত মালামালের পরিমাণ, মূল্য এবং মোট দাবির বিবরণসহ ক্লেইম বিল।
- প্রয়োজনীয় অন্যান্য আনুষঙ্গিক কাগজপত্র।
বিঃদ্রঃ দাবি-সংক্রান্ত সকল কাগজপত্র সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃক সত্যায়িত হতে হবে।
মোটর (Motor) দাবির ক্ষেত্রে চেকলিস্ট
- যথাসময়ে ক্ষতি অবহিতকরণ পত্র।
- বীমা পলিসি/ইনস্যুরেন্স সার্টিফিকেটের কপি।
- জিডি/এফআইআর-এর কপি।
- চালকের লিখিত বক্তব্য।
- গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট/ব্লু বুক।
- ফিটনেস সার্টিফিকেট।
- ট্যাক্স টোকেন।
- বিআরটিএ কর্তৃক সত্যায়িত ড্রাইভিং লাইসেন্স।
- রুট পারমিট (বাণিজ্যিক যানবাহনের ক্ষেত্রে)।
- তিনটি ভিন্ন ওয়ার্কশপের মেরামতের কোটেশন।
- পুলিশ রিপোর্টের সত্যায়িত কপি (তৃতীয় পক্ষের ক্ষতি ও চুরি সংক্রান্ত দাবির ক্ষেত্রে)।
- ফরম–'ক' (শারীরিক আঘাতের দাবির ক্ষেত্রে)।
- ফরম–'ক' এবং উত্তরাধিকার সনদ (মৃত্যুজনিত দাবির ক্ষেত্রে)।
- চুরি হওয়া গাড়ির ক্ষেত্রে রেজিস্ট্রেশন নম্বর স্থগিত করার জন্য বিআরটিএ-তে জমাকৃত আবেদনপত্রের কপি।
- প্রয়োজনীয় অন্যান্য আনুষঙ্গিক কাগজপত্র।
বিঃদ্রঃ দাবি-সংক্রান্ত সকল কাগজপত্র সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃক সত্যায়িত হতে হবে।
নৌ-কার্গো (Marine Cargo) দাবির ক্ষেত্রে চেকলিস্ট
- বীমা পলিসির কপি।
- বিল অব লেডিং/এয়ার ওয়ে বিলের উভয় পৃষ্ঠার কপি।
- ইনভয়েসের কপি।
- প্যাকিং লিস্টের কপি।
- বিল অব এন্ট্রির কপি।
- এলসি (Letter of Credit)-এর কপি।
- নন-ডেলিভারি সার্টিফিকেট (প্রযোজ্য ক্ষেত্রে)।
- জিডি এন্ট্রির কপি (চুরি/হারিয়ে যাওয়ার ক্ষেত্রে)।
- ফায়ার সার্ভিসের রিপোর্ট (অগ্নিকাণ্ডের ক্ষেত্রে)।
- তৃতীয় পক্ষের নিকট ক্ষতিপূরণ আদায়ের বিষয়ে প্রাসঙ্গিক পত্রালাপের কপি।
- মেরিন নোট অব প্রোটেস্ট (প্রয়োজন হলে)।
- লেটার অব সাবরোগেশন/লেটার অব ইনডেমনিটি (প্রযোজ্য ক্ষেত্রে)।
- ক্ষতিগ্রস্ত মালামালের পরিমাণ, মূল্য ও মোট ক্ষতির অঙ্ক উল্লেখপূর্বক ক্লেইম বিল।
- চূড়ান্ত সার্ভে রিপোর্টের কপি।
- প্রয়োজনীয় অন্যান্য আনুষঙ্গিক কাগজপত্র।
বিঃদ্রঃ দাবি-সংক্রান্ত সকল কাগজপত্র সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃক সত্যায়িত হতে হবে।
নৌ-যান (Marine Hull) দাবির ক্ষেত্রে চেকলিস্ট
- যথাসময়ে ক্ষতি অবহিতকরণ পত্র।
- বীমা পলিসির কপি।
- সার্ভে/পরিদর্শন সনদ।
- কার্গো সেফটি ইকুইপমেন্ট সার্টিফিকেট।
- জিডি/এফআইআর-এর কপি।
- চালকের নোটারীকৃত হলফনামা (Affidavit)।
- নৌযানের রেজিস্ট্রেশন সার্টিফিকেট।
- মেরিন নোট অব প্রোটেস্ট।
- পরিদর্শন সনদ (Certificate of Inspection)।
- সরকারি মাছ ধরার অনুমতিপত্র (ফিশিং ট্রলারের ক্ষেত্রে)।
- তিনটি ভিন্ন মেরামত প্রতিষ্ঠানের কোটেশন।
- চালকের যোগ্যতা সনদ (Competency Certificate)।
- The Inland Shipping Ordinance, 1976 অনুযায়ী Casualty Report।
বিঃদ্রঃ দাবি-সংক্রান্ত সকল কাগজপত্র সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃক সত্যায়িত হতে হবে।
বিবিধ দাবির ক্ষেত্রে চেকলিস্ট
- ক্ষতি অবহিতকরণ পত্র।
- বীমা পলিসির কপি (সিডিউলসহ)।
- জিডি/এফআইআর-এর কপি।
- পুলিশ কর্তৃক প্রদত্ত চূড়ান্ত প্রতিবেদনের সত্যায়িত কপি।
- নিরাপত্তা প্রহরীর লিখিত বক্তব্য।
- হাসপাতালে ভর্তি সংক্রান্ত বিল, ওষুধের বিল এবং প্যাথলজি রিপোর্ট (হাসপাতালে ভর্তি সংক্রান্ত দাবির ক্ষেত্রে)।
- চিকিৎসকের প্রত্যয়নপত্র এবং ময়নাতদন্ত (Post-Mortem) রিপোর্ট (দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে)।
- উত্তরাধিকার সনদের কপি (দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে)।
- প্রয়োজনীয় অন্যান্য আনুষঙ্গিক কাগজপত্র।
বিঃদ্রঃ দাবি-সংক্রান্ত সকল কাগজপত্র সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃক সত্যায়িত হতে হবে।