event

SAIC-এর CEO পুনর্নিয়োগে জনাব মুহাম্মদ নুরুল আলম চৌধুরীকে সংবর্ধনা

প্রকাশের তারিখ: 12 Nov, 2026

স্থান: প্রধান কার্য্যালয়

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (IDRA) কর্তৃক সাউথ এশিয়া ইনসিওরেন্স কোম্পানী লিঃ-এর সম্মানিত মুখ্য নির্বাহী কর্মকর্তা (CEO) হিসেবে জনাব মুহাম্মদ নুরুল আলম চৌধুরীর পরবর্তী মেয়াদে পুনর্নিয়োগ অনুমোদিত হয়েছে। এই গৌরবময় উপলক্ষ্যে কোম্পানির প্রধান কার্যালয়ে তাঁকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। কোম্পানির পক্ষ থেকে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সাউথ এশিয়া ইনসিওরেন্স কোম্পানী লিঃ-এর সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব এবং প্রধান মানব সম্পদ ও প্রশাসনিক কর্মকর্তা জনাব মো. আব্দুর রাজ্জাক এলএল.এম, এফসিএস-এর নেতৃত্বে কোম্পানির বিভিন্ন বিভাগের প্রধান ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, জনাব মুহাম্মদ নুরুল আলম চৌধুরীর গতিশীল নেতৃত্বে প্রতিষ্ঠানটি অতীতে যেভাবে ধারাবাহিক সফলতা ও সুনাম অর্জন করেছে, তাঁর পুনর্নিয়োগ প্রাপ্তির মাধ্যমে সেই ধারা অব্যাহত থাকবে। তাঁর সুদীর্ঘ অভিজ্ঞতা, বিচক্ষণতা ও কর্মদক্ষতা সাউথ এশিয়া ইনসিওরেন্স কোম্পানিকে ভবিষ্যতে আরও অনন্য উচ্চতায় নিয়ে যাবে বলে সকলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। কোম্পানির সার্বিক কার্যক্রমে সবসময় পূর্ণ সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

উপরে যান