প্রকাশের তারিখ: 03 Jun, 2025
স্থান: Head office
ঢাকা: সাউথ এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি ঢাকায় কোম্পানির প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাউথ এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জনাব মুহাম্মদ নুরুল আলম চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কোম্পানির সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব জনাব মো. আবদুর রাজ্জাক।